আমাদের ভারত, ৬ জুলাই : ‘ভারত কেশরী’ প্রয়াত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জিকে তাঁর জন্মদিনে টুইটারে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার তিনি লিখেছেন, “ডক্টর মুখার্জি ছিলেন একজন অনন্য চিন্তাবিদ। তিনি বিশ্বাস করতেন যে ক্ষমতার মূল উদ্দেশ্য শাসন করা নয়, জাতি গঠনের জন্য নিবেদিত মনোভাব নিয়ে কাজ করা। তাঁর সাংস্কৃতিক জাতীয়তাবাদের দর্শন এবং ভারতের আদি সংস্কৃতি অনুযায়ী নীতি গ্রহণের ধারণা আমাদের সবসময় পথ দেখাবে।
এক সময় জম্মু ও কাশ্মীরে প্রবেশের জন্য অনুমতিপত্র নিতে হতো। ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ‘এক আইন, এক প্রধান এবং এক প্রতীক‘—এই দাবি তোলেন। সেই সঙ্গে, কাশ্মীর থেকে অনুমতি রাজের অবসান এবং এটিকে ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ করার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।
এই সংগ্রাম ও আত্মত্যাগের জন্য আমরা সর্বদা ডক্টর মুখার্জির কাছে ঋণী থাকব।

