‘খেলা হবে’ চাই না, আমরা ত্রিপুরায় ‘বিকাশ হবে’ চাই’: লকেট চট্টোপাধ্যায়

আমাদের ভারত, ২২ নভেম্বর: সোমবার সরাসরি বাংলার শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তোপ দেগেছেন গেরুয়া শিবিরের সাংসদ তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, “যদি ‘খেলা হবে’ কথাটির মানে ৬০ জনেরও বেশি শ্রমিকের মৃত্যু, এক লাখেরও বেশি শ্রমিকদের মাইগ্রেশন, বাংলায় মহিলাদের গণধর্ষণ এবং তাঁদের ওপর নৃশংসতা হয়, তাহলে ত্রিপুরায় ‘খেলা হবে’ চাই না, আমরা ত্রিপুরায় ‘ বিকাশ হবে ‘ চাই।”

চলতি সপ্তাহের ২৫ তারিখ রাজ্যের আগরতলা সহ
১৩ টি পুরসভা এবং ৬ টি নগর পঞ্চায়েতে রয়েছে নির্বাচন। ভোটগ্রহণ হবে মোট ৩২৪ টি ওয়ার্ডে। আর এই নির্বাচনের আগেই উত্তপ্ত ত্রিপুরেশ্বরীর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। তৃণমূল বিজেপি সংঘাত পৌঁছেছে চরম পর্যায়ে। আর এই অশান্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঘাসফুল শিবিরকে দুষলেন লকেট চট্টোপাধ্যায়।

তিনি বলেন, “ওরা নিজেদের রাজ্যই পরিচালনা করতে পারে না। আবার যাচ্ছে ত্রিপুরায়। ওইখানে ওদের একটা ক্যাডারও নেই।’ এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি ২০২৪ সালে বিজেপি বিরোধী মুখ হন, সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত আদর্শ ব্যক্তিত্ব বনাম সহিংসতার। উনি বাংলায় কী করেছেন তা সকলেরই জানা। উনি বারংবার দিল্লি আসেন কিন্তু খালি হাতেই ফিরে যান।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *