আমাদের ভারত, ৯ মে: নির্বাচনী বক্তৃতার সময় হোক বা অন্য যে কোনো বিশেষ জায়গায় বক্তব্য রাখার সময়, বারবারই দেখা গেছে রবি ঠাকুরের কবিতার আশ্রয় নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক সময় রবীন্দ্রনাথের নানা লেখনীর উক্তি শোনা গেছে তাঁর কথায়। আজ রবীন্দ্রজয়ন্তীতে আন্তরিকভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন কবিগুরুর স্বপ্নের ভারতবর্ষে তৈরী করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
I bow to Gurudev Tagore on his Jayanti. In thought and action, he continues to inspire millions of people. He taught us to be proud of our nation, culture and ethos. He emphasised on education, learning and social empowerment. We are committed to fulfilling his vision for India. pic.twitter.com/O4iuz10iP4
— Narendra Modi (@narendramodi) May 9, 2022
রবীন্দ্রজয়ন্তীতে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে সকালে টুইট করেন প্রধানমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, “গুরুদেবের জন্ম জয়ন্তীতে তার উদ্দেশ্য প্রণাম জানাই। তাঁর ভাবনা-চিন্তা কর্মের দ্বারা তিনি আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিয়ে চলেছেন। আমাদের দেশীয় সংস্কৃতি ও রীতিনীতিকে নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি। শিক্ষা ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন তিনি। ভারতকে তিনি যেভাবে দেখতে চেয়েছিলেন সেভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতি বদ্ধ।”
সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন মোদী। সেখানে তিনি বলেছেন, “গুরুদেব আমাদের স্বদেশী সমাজ গড়তে সংকল্প বদ্ধ হতে পথ দেখিয়েছেন। গুরুদেব আমাদের গ্রাম আমাদের কৃষিকে আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন। উনি দেশের ব্যবসা-বাণিজ্যকে আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন। শিল্প এবং সাহিত্যকেও আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন। আত্মনির্ভরতার এই লক্ষ্যকে পূরণ করতে আত্মশক্তির কথা বলেছিলেন গুরুদেব। গুরুদেবের মতো এত বড় প্রেরণা যখন আমাদের সামনে আছে তখন আমরা এগিয়ে যাবই”

