আজ ৪ জেলায় ৪৩টি আসনে ভোট গ্রহন

আমাদের ভারত, ২২ এপ্রিল: আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণ। এই দফায় উত্তর দিনাজপুর, নদীয়া, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমান জেলার ৪৩টি বিধানসভা আসনের জন্য ভোট নেওয়া হচ্ছে। পঞ্চম দফায় উত্তর দিনাজপুর ছাড়া নদীয়া, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমানে ভোট হয়েছে। এবার ওই তিন জেলার বাকি আসনগুলিতে আজ ভোট।

উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা আসনে আজ ভোট। ৯টি বিধানসভা কেন্দ্র হল চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার।

নদিয়ার করিমপুর, পলাশীপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ এবং নবদ্বীপ এই ৯টি কেন্দ্রে ভোট।

উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বররূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর,নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ এবং দমদম উত্তর এই ১৭কেন্দ্রে ভোট।

পূর্ব বর্ধমানের ৮টি আসনে আজ ভোট হচ্ছে, কেন্দ্রগুলি হল ভাতার, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট এবং আউসগ্রাম, গলসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *