প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২১ এপ্রিল:
রাত পোহালেই ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে ব্যারাকপুর মহকুমার ব্যারাকপুর, খড়দা, জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়া, বীজপুর, নৈহাটি বিধানসভায়। তার আগে ব্যারাকপুর প্রশানিক ভবনে ভোটের প্রস্তুতি ছিল তুঙ্গে।
সকাল থেকেই ভোট কর্মীদের দেখা গেলো ব্যারাকপুর প্রশাসনিক ভবন থেকে ইভিএম, ভিভি প্যাড সহ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে বুথের দিকে রওনা হতে। এবার করোনা সতর্কতা বিধি মেনে মাস্ক , স্যানিটাইজার, গ্লাভস দিয়ে একটি অতিরিক্ত কিট দেওয়া হচ্ছে ভোট কর্মীদের। সেই সঙ্গেই ভোটের দিন করোনা থেকে বাঁচতে বেশ কিছু নিয়ামাবলি বলে দেওয়া হচ্ছে ভোট কর্মীদের। সব মিলিয়ে আগামী কালের নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ বানাতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন।

