সালারে নাকা চেকিংয়ের সময় বারুদ ও বোমা তৈরির খোল সহ গ্রেফতার দুই

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ এপ্রিল: বিধানসভা নির্বাচনের আগে বড় ধরনের সাফল্য মুর্শিদাবাদ জেলার সালারে। সালার থানার পুলিশ নাকা চেকিং করার সময় মঙ্গলবার বোমা তৈরির মশলা ও সকেট তৈরি খোল উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে সালার কাটোয়া রাজ্য সড়কের উপর আলেপুর থেকে ৫ কেজি বারুদ, সকেট তৈরি করার খোল ৬৭ পিস ও একটি মটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। আলেপুর এলাকা থেকে নাকা চেকিং করার সময় এগুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায়
গ্রেফতার করা হয়েছে জয়ন্ত ঘোষ ও বুদ্ধদেব মাঝিকে। ধৃত দুজনের বাড়ি কেতুগ্রাম মালগ্রামে। ধৃত দুইজন মটর বাইক করে এই বোমা তৈরির মশলা ও সকেট তৈরির খোল নিয়ে যাচ্ছিল। বাজেয়াপ্ত করা হয়েছে মটর বাইকটি। ধৃত দুইজনকে বুধবার কান্দি আদালতে পাঠানো হয়েছে। পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া জন্য আবেদন জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *