আজ তৃতীয় দফায় ৩১টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে

আমাদের ভারত, ৬ এপ্রিল: আজ রাজ্যের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ৩১টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে।
তৃতীয় দফায় মোট বুথের সংখ্যা ১০৮৭১। তারমধ্যে ওয়েবকাস্টিং হবে ৫৫০৭ টি বুথে। দক্ষিণ ২৪ পরগনার ২৮৩১ টি, হাওড়ার ১২২৫ এবং হুগলির ১৪৫১ টি বুথে ওয়েব কাস্টিং করা হবে বলে কমিশন সূত্রে খবর।
বুথের সমস্ত গতিবিধির ওপর নজর রাখতে ১৬৯৪ টি সিসি ক্যামেরা, ভিডিও ক্যামেরা থাকবে ৩২৬ টি জায়গায়। তৃতীয় দফায় মোট মাইক্রোঅবজারভার এর সংখ্যা ৯১৪।
এই দফায় জেনারেল অবজারভার থাকবেন ২২ জন, এক্সপেন্ডিচার অবজারভার থাকবেন ৯ জন, পুলিশ অবজারভার থাকবেন ৭ জন। নির্বাচন কমিশন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *