রেশনে দুর্নীতির অভিযোগে তুমুল বিক্ষোভ কেশপুরে, গ্রেফতার রেশন ডিলার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ নভেম্বর: কেশপুরের মান্দারিয়া চকে এক রেশন ডিলারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। রেশনে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ঘেরাও বিক্ষোভের পাশাপাশি পথ অবরোধও করা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ অভিযুক্ত রেশন ডিলারকে গ্রেফতার করে।

তফশিলি জাতি উপজাতি অধ‌্যুষিত রাউতা, রামেশ্বর চক, মান্দারিয়া সহ আশেপাশের গ্রামের মানুষজনকে দিনের পর দিন ঠকানোর অভিযোগ উঠেছে রেশন ডিলার স্বপন পড়‌িয়ার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর গ্রাহকদের ঠকিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন ওই রেশন ডিলার। এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মিদ‌্যা, নীলমাধব পড়িয়াদের অভিযোগ, রেশন দোকানে বায়োমেট্রিক ব‌্যবহার করা হয় না। গ্রামবাসীদের অজ্ঞতার সুযোগ নিয়ে রেশন ডিলার গ্রাহকদের বাড়িতে বায়োমেট্রিক মেশিন নিয়ে গিয়ে আঙুলের ছাপ নিয়ে নিতেন। ধরানো হত একটি করে টোকেন। পরে তার রেশন দোকান থেকে সেই টোকেন অনুযায়ী মালপত্র দিতেন। গ্রাহকদের অনেক কম মালপত্র দেওয়া হত। গ্রামবাসীরা বিভিন্ন সময় এর প্রতিবাদ জানিয়েছেন। বিডিও এবং জেলাশাসককে অভিযোগ করেছেন। কিন্তু সত্বেও কোনও কাজ কিছু হয়নি।

আজ কয়েকশ গ্রামবাসী ওই রেশন দোকানে বিক্ষোভ দেখান। পাশাপাশি তারা পথ অবরোধ করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ অভিযুক্ত রেশন ডিলারকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *