রাষ্ট্রপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে গোপীবল্লভপুরে মন্ত্রী অখিল গিরির কুশপুতুল দাহ করল বিজেপি যুব মোর্চা

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ নভেম্বর: রাষ্ট্রপতিকে নিয়ে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গোপীবল্লভপুরে ৯ নম্বর রাজ্য সড়ক অবরোধ ও অখিল গিরির কুশপুতুল দাহ করল বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার সন্ধ্যায় গোপীবল্লভপুর নয়াগ্ৰাম ৯ নম্বর রাজ্য সড়কের উপর ফানিয়ামারা দলীয় কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গোপীবল্লভপুর ১ নং মণ্ডল বিজেপি নেতা কর্মীরা। পাশাপাশি কারা মন্ত্রী অখিল গিরির কুশপুতুল দাহ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব নেতা সুমন্ত মহান্তি, প্রাপ্তন মণ্ডল, সভাপতি সমরাই মুর্মু, স্বপন রথ, সৌমেন পতি প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করতে গিয়ে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন তৃণমূলের বিধায়ক মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, আমরা রুপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি, তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? অখিল গিরির এই মন্তব্যে রাজ্য জুড়ে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে। প্রতিবাদে সরব হয়েছে বিজেপিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *