বেহালার শকুন্তলা পার্কের বালাজি ম্যারিগোল্ড আবাসনের মহিলারা লিখলেন বিজয়ার চিঠি

আমাদের ভারত, কলকাতা, ৬ অক্টোবর: বেহালার শকুন্তলা পার্কের বালাজি ম্যারিগোল্ড আবাসনের প্রথম শারদোৎসবের শেষ বেলায় আবাসিক মহিলাদের মধ্যে দেখা গেল এক অন্য আবেগ ও উন্মাদনা।

আজকের হোয়াইটসঅ্যাপ, এসএমএস- এর ভার্চুয়াল পৃথিবীতে যেমন প্রায় অবলুপ্ত বিজয়ার চিঠি লেখা, তেমনই প্রণামের ইমোটিকনেই আটকে থাকছে বিজয়ার প্রণাম ও প্রণামের আবেগ। এই কথাই ভাবায় তাপস রায় ও নীলাভ রায়কে। আর এই ভাবনাকে সার্থক রূপ দিতে তাদের পরিচালনাতেই বালাজি ম্যারিগোল্ড-এর মহিলারা দশমীর দেবীবরণের আগেই কাগজ-পেন নিয়ে বসে পড়লেন ‘বিজয়ার চিঠি’ লেখায়।

নিজেদের মায়েদের উদ্দেশ্যে বিবাহিতা মেয়েদের চিঠি লেখার এই অভিনব প্রতিযোগিতায় বাঁধ ভাঙল আবেগের। দৃষ্টি আই কেয়ার সেন্টার নিবেদিত এই প্রতিযোগিতার পুরস্কার হাতে পাওয়ার আনন্দ মুহূর্তে আবাসিক মহিলাদের চোখের জল বুঝিয়ে দিল বিজয়ার চিঠি লেখাতেই বুঝি ফিরে ফিরে আসবে মা-মেয়ের আত্মিক যোগের আখ্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *