জগদ্দল থানার উদ্যোগে দিনমজুরদের জন্য ভ্যাক্সিনেশন ক্যাম্প

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৯ জুলাই: “আমরা করোনার তৃতীয় ঢেউ এর জন্য প্রস্তুত আছি। অক্সিজেন, হাসপাতাল, বেড, অক্সিজেন কনসেনট্রেটর সব কিছুই তৈরি আছে আমাদের “দিনমজুরদের জন্য আয়োজিত ভ্যাকনিসেন ক্যাম্পে এসে করোনার তৃতীয় ঢেউ নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চল কতটা প্রস্তুত সেই বিষয়ে এই মন্তব্য করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পরিচালনায় জগদ্দল থানার উদ্যোগে শুক্রবার দিনমজুরদের জন্য ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতে। ভ্যান চালক থেকে শুরু করে পরিচারিকা, অটো ও টোটো চালক এবং কুটিরশিল্পের সঙ্গে যুক্ত মহিলাদের এদিন করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এদিন ভ্যাকসিনেশন ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা, নর্থ জোনের ডিসিপি শ্রীহরি পান্ডে, জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার ডান, এসিপি-জগদ্দল সুব্রত মন্ডল, পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধান যথাক্রমে চৈতালি কর্মকার ও তারক নাথ আদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় ৫০০ জন দিন মজুরকে এই ক্যাম্প থেকে টিকা দেওয়া হয়।

এদিন পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন,
“করোনার দ্বিতীয় ঢেউ প্রায় শেষের দিকে কিন্তু তৃতীয় ঢেউ আসতে পারে। সেই কারণে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আমরা সব প্রস্তুতি সেরে রেখেছি। দু থেকে তিন দিন অন্তর গোটা পরিস্থিতি নিয়ে অন্যান্য প্রশাসনিক
কর্তাদের সাথে বৈঠক করা হচ্ছে। সেই সঙ্গে ভ্যাক্সিনেশন করা হচ্ছে । যেখানে যেখানে সংক্রমণ হচ্ছে সেখানে কন্টেনমেন্ট জোন করে বিশেষ নজর দিচ্ছি আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *