শীঘ্রই চন্দননগরে শুরু হবে ভূ-গর্ভস্থ কেবল সংযোগের কাজ

আমাদের ভারত, হুগলী, ২৮ অক্টোবর: শীঘ্রই চন্দননগরে ভূ-গর্ভস্থ কেবল সংযোগের কাজ শুরু হবে। শুক্রবার সেখানে আসন্ন জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বৈঠকে করতে গিয়ে এ কথা জানান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

শুক্রবার চন্দননগরের রবীন্দ্র ভবনে বিদ্যুৎ দফতরে পুজোর প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিদ্যুৎ দফতরের প্রস্তুতি নিয়ে বিশদে আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী জানান, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা নতুন বছরের শুরু থেকেই চন্দননগরে ভূ-গর্ভস্থ কেবল সংযোগের কাজ শুরু হবে।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সিএমডি শান্তনু বসু, হুগলির জেলাশাসক, চন্দননগরের মেয়র সহ অন্যান্য আধিকারিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *