ইছাপুরে ভাইপোর হাতে কাকা খুন

প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ১ অক্টোবর: পারিবারিক অশান্তির জেরে ভাইপোর হাতে মর্মান্তিক ভাবে খুন হলেন কাকা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইছাপুরের উত্তর ষ্টোর বাজার এলাকার গোয়ালপাড়া গুরুদোয়ারা অঞ্চলে। অভিযোগ ভাইপো সৈকত প্রামানিক এবং তার কাকা নব প্রামানিক উভয়ই মাদকাসক্ত ছিলেন।

কাকা নব প্রামাণিক পেশায় রং মিস্ত্রি। নেশা করার জন্য পারিবারিক অশান্তি লেগেই থাকত কাকা ও ভাইপোর মধ্যে। বৃহস্পতিবার গভীর রাতে পারিবারিক অশান্তির জেরে ৪৫ বছর বয়সী কাকা নব প্রামানিকের মাথায় আঘাত করে ভাইপো সৈকত প্রামানিক। রক্তাক্ত অবস্থায় নিজের ঘরের সামনেই লুটিয়ে পড়ে আহত নব প্রামানিক। সেই সময় তার পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে ভর্তি করে ব্যারাকপুর বি এন বসু মহাকুমা হাসপাতালে। শুক্রবার সকাল ছটায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ২১ বছর বয়সীভাইপো সৈকত প্রামানিক। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানার পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে পড়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *