পঞ্চায়েত ভোটের আগে গোপীবল্লভপুরে তৃণমূলের দু’জন অঞ্চল সভাপতিকে সরিয়ে আনা হল নতুন মুখ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮ অক্টোবর:
পঞ্চায়েত ভোটের আগে সাংগঠনিক দিক থেকে বড় সিদ্ধান্ত নিল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। সরানো হল ব্লকের দুই অঞ্চল সভাপতিকে। তার জায়গায় আনা হল নতুন অঞ্চল সভাপতি।

জানা গেছে, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে ব্লকের গোপীবল্লভপুর ৫ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি শুভেন্দু দাসকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে নতুন মুখ বিশ্বজিত ঘোষকে। একইভাবে সারিয়া ৪ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি সুখেন্দু পট্টনায়ক’কে সরিয়ে দায়িত্বে আনা হয়েছে নতুন মুখ তাপস রানা’কে।

এবিষয়ে গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ বলেন, সারিয়া ৪ নং অঞ্চল ও গোপীবল্লভপুর ৫ নং অঞ্চলের সভাপতিরা অনেক দিন ধরে দায়িত্বে ছিলেন তাদের প্রমোশন দিয়ে ব্লক কমিটিতে আনা হয়েছে। তাদের জায়গায় আনা হয়েছে দু’জন নতুন মুখ। গোপীবল্লভপুর ৫ নং অঞ্চলে নতুন সভাপতি বিশ্বজিত ঘোষ ও সারিয়া ৪নং অঞ্চলের নতুন সভাপতি করা হয়েছে তাপস রানাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *