সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ মার্চ:আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে
উত্তর ২৪ পরগনার হাবড়া থানার বদর আবাদ বাজার থেকে ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে।উদ্ধার হয় একটি গুলি ভর্তি পাইপগান, একটি ভোজালিও সাটার ভাঙ্গার লোহার রড। পুলিশের প্রাথমিক অনুমান ধৃতরা ডাকাতি বা ছিন্তাই
করার উদ্দেশ্য এগুলি ব্যবহার করতেই নিজেদের কাছে
রেখেছিল। ধৃতদের নাম রাজু ঘোষ ও মনিরুল মোল্লা।ধৃতরা উত্তর চাঁদা ও ঘোষপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রের খবর, ধৃতরা এলাকার ত্রাস হয়ে উঠেছিল।দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ও তোলাবাজি করছিল।এছাড়া এদের বিরুদ্ধে খুন,
ডাকাতি, ছিন্তাই সহ বিভিন্ন অপরাধ মূলক কাজকর্মের
সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে।এদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছিল।

পুলিশ জানায়, এদিন রাতে গোপন সূত্রে হাবড়া থানায়
খবর আসে ওই দুই দুষ্কৃতী সহ আরও কয়েক জন হাবড়া থানার বদর আবাদ এলাকায় জড়ো হচ্ছিল।পুলিশ গিয়ে তাদের ঘিরে ধরে। এদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে।উদ্ধার হয় একটি গুলি ভর্তি পাইপগান, একটি ভোজালিও সাটার ভাঙ্গার লোহার রড।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ধৃতরা
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল।অভিযুক্ত দুজনকে শুক্রবার বারাসত আদালতে পাঠানো
হয়। পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে হাবড়া থানার পুলিশ তল্লাশি শুরু করেছে।

