কৃষ্ণনগরে উদ্ধার দুই কুইন্টাল গাঁজা, গ্রেপ্তার ২

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ জুলাই:
গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ট্রাক ভর্তি দুই কুইন্টাল গাঁজা উদ্ধার করলো কৃষ্ণনগর কোতোয়ালি থানা। পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল ট্রাকে করে গাঁজার পাচার হচ্ছে। সে সূত্রে গতকাল রাতে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে কোতোয়ালি থানার পুলিশ। এরপরেই কলা বোঝাই একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের।


গাড়িচালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ আরও বাড়ে পুলিশের। এরপরে ওই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ, সেখানে গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ কেজি ওজনের প্রায় কুড়ি বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। ওই গাড়ির চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেন কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের আজ কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *