শান্তিপুরে ৪০৭ ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ জুলাই:
৪০৭ এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই দুর্ঘটনা শান্তিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে, সোমবার রাতে শান্তিপুরের ৩৪ নম্বর জাতীয় সড়যে একটি পেট্রোল পাম্পের কাছে বাইক এবং ৪০৭ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাইক আরোহীর গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ৪০৭ গাড়িটিকে। রাস্তা থেকে ছিটকে পাশের নয়ানজুলিতে পড়ে যায় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ওই যুবকের এখনো পরিচয় জানা যায়নি। যুবকের পরিচয় পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়ির চালক পলাতক, গাড়িটিকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *