আরামবাগে লরির সাথে বাইকের ধাক্কায় আহত দুই ব্যক্তি

আমাদের ভারত, আরামবাগ, ২০ জানুয়ারি: হাসপাতালে স্ত্রীকে দেখতে আসার সময় মোটর বাইকের সাথে লরির ধাক্কায় আহত হল এক ব্যক্তি এবং তাঁর বন্ধু। আহতদের নাম স্বরূপ দে ও সুভাষ দে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আরামবাগে।

জানা গেছে, পুড়শুড়া থানার শ্রীরামপুর বাড়ি থেকে অসুস্থ স্ত্রীকে দেখতে মোটর বাইকে করে হাসপাতালে যাচ্ছিলেন স্বরূপ দে, সঙ্গে ছিলেন তাঁর বন্ধু সুভাষ দে। সেই সময় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা লাগে। বাইক থেকে পড়ে গিয়ে দুজনই গুরুতর আহত হয়। এরপর স্থানীয় বাসিন্দারা ওই দুই জনকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আরামবাগ থানার পুলিশ লরিটিকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *