অভিষেক ব্যানার্জির দ্রুত সুস্থতা কামনা করে গিলাকাঁটিয়া মন্দিরে পুজো দিলেন গোপীবল্লভপুর-১ নং ব্লক তৃণমূল সভাপতি হেমন্ত ঘোষ

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ অক্টোবর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে গোপীবল্লভপুর ১নং ব্লকের চারশো বছরের প্রাচীন গিলাকাঁটিয়া মদনমোহন জীবন মন্দিরে পুজো দিলেন গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ ও তাঁর দলের কর্মীরা। শনিবার সকালে গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ ও তৃণমূলের অন্যান্য কর্মীর সমর্থকরা গিলাকাঁটিয়া মন্দিরে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, চোখের সমস্যার জন্য বেশ কয়েকদিন আগে আমেরিকায় চোখের অপারেশন করিয়েছেন তৃণমূলের তরুণ নেতা অভিষেক বন্দোপাধ্যায়। তাই তরুণ নেতার আরোগ্য কামনায় ব্লক সভাপতির এই উদ্যোগ বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *