আমাদের ভারত, বীরভূম, ১১ এপ্রিল: বোলপুর থানার অন্তগর্ত এলাকায় আদিবাসী নাবিলাকে ধর্ষণ করার অভিযোগ বাবার বন্ধুর বিরুদ্ধে। অভিযোগ করছে নির্যাতিতার দিদি, একই সাথে অভিযোগ করতে সহযোগিতা করছে এসসি, এসটি সেলের জেনারেল সেক্টেটারি।

সুত্রের মারফত জানা যায় যে, ১ মাস ১৫ দিন আগে নাবালিকা কে ধর্ষন করেছিল অভিযুক্ত দৃপ্তীমান ঘোষ।
এরপর বর্ধমান মেডিকেল কেলেজে চিকিৎসা করাতে হয় ওই নাবালিকে। এরপর হাসপাতাল থেকে ছুটি হয়ে দিদির বাড়িতে ওঠে। পূর্বের ঘটনা সমস্ত বিস্তারিত জানিয়েছিল। এরপর ওই নাবালিকাকে শনিবার আবার দ্বিতীয় বার ধর্ষন করে দৃপ্তীমান ঘোষ। আজ লিখিত ভাবে অভিযোগ দায়ের করে নির্যতিতার এক দিদি। বর্তমানে ওই নাবালিকা বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে যান বোলপুরের এডিএসপি, এসডিপিও, দুই থানার অফিসার ইনচার্য। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে পুলিশ। অভিযুক্ত দৃপ্তীমান ঘোষের পরিচয় হল তিনি তৃণমূল পঞ্চায়েত সদস্য।

