আমাদের ভারত, ১১ নভেম্বর: পুলিশের ‘কামড়’ বিতর্কে ইতিমধ্যেই অস্বস্তি বেড়েছে শাসক দলের। এরই মধ্যে সেই অস্বস্তিতে ঘৃতাহুতি দিলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। পুলিশে কমড়ে দেওয়াকে তিনি সমর্থন করেছেন। তা নিয়ে সরব হয়েছেন নেটনাগরিকরা। সামাজিক মাধ্যমে তাঁদের তোপের মুখে পড়েছেন বিধায়ক।
ছোট্টু মণ্ডল লিখেছেন, “আপনার ছেলেকে যদি কামড়াতো তাহলে কী হত? বলতে থাকুন, লোক সব দেখছে।“ কমলেন্দু নাহা লিখেছেন, “প্রচারের আলোতে আসতে চাইছে। এই জন্য এই ধরনের অমানবিক কথা বলছে।” শুভদীপ খামরাই লিখেছেন, “সরকার ঘুষ নিয়ে চাকরি বিক্রি করছে তার প্রতিবাদ করলে পুলিশ দিয়ে পেটাচ্ছে।”
অভিজিৎ মণ্ডল লিখেছেন, “এরকম ভাষায় কথা সিপিএম বলত…যখন ওদের যাবার সময় হয়েছিল….।” মধুসূদন চন্দ্র লিখেছেন, “নজীরবিহীন ঘটনা ধিক্কার জানাই।” তাপস মজুমদার লিখেছেন, “এই না হলে নেতা, এগিয়ে বাংলা।” কাশী শাসমল লিখেছেন, “জঞ্জালের স্তুপ।” শিবপ্রসাদ ঘোষাল লিখেছেন, “২০১৭-এর টেট এর প্রশ্নের উত্তরগুলো বলুক।“
বর্ণালী পারিয়া লিখেছেন, “৩৫৬ ধারা জারি হোক!“ সুস্মিতা ব্যানার্জি লিখেছেন, “এগিয়ে বাংলা এবার কামড়া কামড়ির খেলা চলছে।”
প্রসঙ্গত, পুলিশের বিরুদ্ধে এক বিক্ষোভকারী মহিলাকে কামড়ানোর যে অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে জনসভায় দাঁড়িয়ে তাকে কার্যত সমর্থন করেছেন বিধায়ক। তাঁর দাবি, অবস্থানকারীরা বারবার পুলিশের কাজে বাধা দিচ্ছে, সরকারের কাজ ব্যাহত করছে। তাই, পুলিশ কামড়ে কোনও ভুল করেনি বলেই দাবি করেছেন তিনি।

