এক মহিলার জমি দখলের চেষ্টা ও তাঁর শ্লীতাহানির অভিযোগ উঠল শান্তিপুরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুন: এক মহিলার জমি দখলের চেষ্টা ও তাকে শ্লীতাহানি করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নিজেকে শান্তিপুরের বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। শান্তিপুর থানার আড়বলদা গ্রামের ঘটনা।

অভিযোগকারীর দাবি, স্থানীয় এক ব্যক্তি তৃণমূল নেতার পরিচয় দিয়ে তার জমি দখল করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি ওই জমিতে তৃণমূলের কার্যালয় তৈরির নাম করে ওই জমির মধ্যে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। তার প্রতিবাদ করলে ওই মহিলাকে মারধর এবং শ্রীলতাহানি করা হয় বলে অভিযোগ।

ওই এলাকার বাসিন্দা প্রতিমা বিশ্বাসের অভিযোগ, গত ছয় মাস আগে বাজারের কাছে একটি জায়গা কিনেছিলেন তিনি। জায়গাটি কেনার পর থেকেই ওই এলাকায় তৃণমূলের নেতা বলে জাহির করা উৎপল সেন নামে এক ব্যক্তি টাকার দাবি করে। ওই মহিলা দিতে রাজি না হওয়ায় ওই মহিলার জমিটি জোরপূর্বক জবরদখল করে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেয় উৎপল সেন নামে ওই ব্যক্তি। শুক্রবার সকালে ওই মহিলা তার কেনা জায়গাটি পরিষ্কার করতে গেলে ওই মহিলাকে মারধর করা বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগ, শুধু মারধর নয় তাকে শ্লীলতাহানি করে উৎপল সেন নামে ওই ব্যক্তি। যদিও ওই মহিলার ছেলে এই ঘটনার প্রতিবাদ করলে ছেলেকেও হুমকি দেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা প্রতিমা বিশ্বাস শান্তিপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে শান্তিপুর থানার দ্বারস্থ হয়। এছাড়াও তৃণমূলের নেতা বলে জাহির করা ব্যক্তি উৎপল সেনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

এই ঘটনায় শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীকে প্রশ্ন করলে তিনি সাফ জানিয়ে দেন, ওই নামে কোনো নেতা ওই এলাকায় আছে বলে আমার জানা নেই এবং কোনো পদাধিকারী আছে বলেও আমার জানা নেই। সত্যিই যদি এই ঘটনা ঘটে তাহলে পুলিশ তদন্ত করে দোষীর শাস্তির ব্যবস্থা করবে। বিধায়ক আরোও জানান, এই ঘটনায় অভিযোগকারী মহিলা আমার কাছেও লিখিত অভিযোগ জানিয়েছে। আমিও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *