পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দাঁতনে অনুষ্ঠিত হল তৃণমূল কিষান খেতমজদুর সংগঠনের কর্মিসভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ নভেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে অনুষ্ঠিত হল কিষান খেতমজদুর সংগঠনের কর্মিসভা। পশ্চিম মেদিনীপুর জেলা কিষান খেতমজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে দাঁতন ১ নম্বর ব্লকের রবীন্দ্রভবনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শ্যাম সুন্দর সৎপতি। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাত, পশ্চিম মেদিনীপুর সংগাঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সনৎ মাহাতো সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের যে পরিষেবা দিচ্ছেন, তা নিয়ে পাড়ায় পাড়ায় মিটিং মিছিল করে কৃষকদের ঐক্যবদ্ধ করে বিজেপির বিরুদ্ধে জনমত গঠন করতে হবে জানান উপস্থিত নেতারা। নির্বাচনে যাতে কৃষক বিজেপিকে ভোট না দেন তা সুনিশ্চিত করে একশো শতাংশ আসন যাতে দলের পক্ষে যায় তার জন্য কর্মীদের নির্দেশ দেন তারা এদিন। এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *