তৃণমূল কংগ্রেস ২২১ আসন অতিক্রম করবে, দলীয় সার্ভে রিপোর্ট তাই বলছে, দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৮ মার্চ:
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম জেলা তৃণমূল পার্টি অফিসে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহার নিয়ে সাংবাদিক বৈঠক করেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, “দলীয় স্তরে আমরা যে সার্ভে করেছি তার রিপোর্ট বলছে আমরা ২২১ আসন অতিক্রম করব। এখন আমরা বুথগুলিকে চারটি ভাগে ভাগ করে বাড়ি বাড়ি প্রচারে যাব। এটা এখন নির্বাচনের প্রচার কৌশল। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। ওরা কেন্দ্রীয় বাহিনী চাইছে, আমরাও চাইছি। আমি বলছি প্রতি বুথে ৪০ জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেওয়া হোক।”

জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বারাসতের পৌর প্রশাসক সুনীল মুখার্জি ও মধ্যমগ্রামের বিদায়ী বিধায়ক রথীন ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *