খড়্গপুরে তৃণমূল প্রার্থীর রোড’শো

জে মাহাতো, মেদিনীপুর, ৩০ মার্চ: সোমবার খড়গপুর সদর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকারের প্রচারের শেষ রোড’শো হল খড়গপুর শহরে। খেলা হবে ও বাংলা নিজের মেয়েকেই চায় গানের স্লোগানে কর্মীদের উদ্দম নাচের তালে প্রচার করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার।

গত ২০১৯–এ খড়গপুর সদর বিধানসভা উপ নির্বাচনে জয়লাভ করেন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। পুনরায় এই ২০২১–এর বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরে প্রার্থী প্রদীপ সরকার। প্রদীপ সরকার জানান, খড়্গপুরের উন্নয়ন গত দেড় বছরে সেরকম হয়নি যদি পাঁচ বছর সময় পান তাহলে আরও ভালো করে কাজ করতে পারবেন এবং গত দশ বছরের তৃণমূল সরকারের উন্নয়ন নিয়ে প্রচার করছেন। রেল শহর খড়গপুর সদর বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বি বিজেপির প্রার্থী হীরণ চ্যাটার্জি হলেও আশাবাদী প্রদীপ সরকার জানান, তিনি খড়গপুর শহরের ভূমিপুত্র এবং মানুষ তাঁর সাথেই আছে তাই জয় নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *