আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৬ মার্চ:
নাম ঘোষণা হতেই ভোটের প্রচারে নেমে পড়লেন অশোকনগর বিধানসভার তৃণমূল প্রার্থী ধীমান রায়, শনিবার সকালে অশোকনগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং বাঁশপুল পঞ্চায়েতের কাজলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন তিনি। পাশাপাশি পথচলতি মানুষদের সাথে কথা বলেন এবং রাস্তার পাশের দোকানে গিয়ে দোকান মালিক থেকে দোকানে আসা ক্রেতাদের সাথেও কথা বলেন।

প্রচারে মানুষের কাছে তুলে ধরছেন সরকারি একাধিক প্রকল্প, স্বাস্থ্যসাথী থেকে সবুজ সাথী, সরকারি সমস্ত প্রকল্প। এদিন ভোট প্রচার করতে করতে এক বাড়িতে গিয়ে চায়ে চুমুক দিতে দেখা গেল প্রার্থী ধীমান রায়কে, নিজের কেন্দ্রে জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী তিনি, এবারের জয় হলে হ্যাটট্রিক করবেন তিনি।

