ফুলিয়ায় রাজ্যপালের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৮ মে:
“রাজ্যপালের নির্দেশে বেআইনিভাবে ক্যাবিনেট মন্ত্রীদের গ্রেপ্তার করা হয়েছে,” এই অভিযোগে রাজ্যপালের কুশপুতুলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস সমর্থকরা। তাদের দাবি, অবিলম্বে রাজ্যপালের পদত্যাগ চাই। নদীয়ার ফুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা।

উল্লেখ্য গতকাল সিবিআই তৃণমূল কংগ্রেসের চার নেতাকে বাড়ি থেকে গ্রেফতার করে। নারদা কান্ডে তাদের গ্রেফতার করা হয়েছে। এরপরে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস। যদিও পরবর্তীকালে তাদের জামিন মঞ্জুর হলেও হাইকোর্ট জামিন মঞ্জুরের ওপর স্থগিতাদেশ জারি করে। এর পরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তা অবরোধ করে কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এদিন ফুলিয়ার ৩৪, নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাজ্যপাল জগদীপ ধনকরের একটি কুশপুতুলে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায় তারা। তৃণমূল কংগ্রেসের দাবি যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল পদত্যাগ করছেন, আমাদের আন্দোলন চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *