স্নেহাশীষ মুখার্জি, নদিয়া, ২০ মার্চ: নদিয়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনিত হবার পর থেকে বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভ পড়ে রাজ্য নেতৃত্তের ওপর। তাদের দাবি উপযুক্ত প্রার্থী না পেশ করা হলে তারা আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাবেন। শনিবার সকালে নদিয়ার গেদে সেকশনের পাঁচবেড়িয়া স্টেশনে ট্রেন আটকে অবরোধ করল রানাঘাট উত্তর পূর্বের বিজেপির কর্মীরা।রানাঘাট উত্তর পূর্বের বিজেপির প্রার্থী অসীম বিশ্বাসের নাম ঘোষণা হবার পর ক্ষোভে ফেটে পড়েন বিজেপির একাংশ কর্মীরা।তাদের দাবি অবিলম্বে অসীম বিশ্বাসের নাম বাতিল করে অন্য বিজেপি কর্মীর নাম ঘোষণা করা হোক। রেল অবরোধের ফলে আটকে পড়েন শিয়ালদা গেদে সেকশনের নিত্যযাত্রীরা। পরে রেল পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে বলে জানাগেছে।

