“টালিগঞ্জে সুশাসন প্রতিষ্ঠা করতে পায়েল, শ্রাবন্তীদের প্রার্থী করেছে বিজেপি”, বললেন বাবুল সুপ্রিয়

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২ এপ্রিল: সুশাসন প্রতিষ্ঠা করতেই পায়েল, শ্রাবন্তীদের দল প্রার্থী করেছে। শুক্রবার কলকাতায় এই কথা বললেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সমাজের সর্বস্তরের মানুষের মধ্য থেকে সেরাদের প্রার্থী করা হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, দোলের দিন একটি টিভি চ্যানেল এর উদ্যোগে পায়েল, শ্রাবন্তীরা মদন মিত্রের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তাদের তৃণমূলের খেলা হবে গানের সঙ্গে নাচতেও দেখা গেছে। সেই ভিডিও ছড়িয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিজেপি অন্দরে। তাছাড়া তারকাদের প্রার্থী করা নিয়েও অনেকে সমালোচনা করে। এ দিন সেই সমালোচনার জবাব দিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলেন, বিজেপিতে যোগদান করা টলিউডের প্রার্থীরা আগেই মানুষের সম্মান পেয়েছেন। মানুষের আস্থা অর্জন করেছেন। আর এখন রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করবেন পায়েল, যশ, হিরনরা। মানুষের টাকায় মানুষের উন্নতি করবে। মোদীর চিন্তাধারা নিয়ে কাজ করতেই তারা বিজেপিতে এসেছেন। তাছাড়া দীর্ঘদিন টালিগঞ্জের উন্নতি হয়নি। বিধানসভা ভোটে দলের তারকা প্রার্থীরা জিতে সোনার বাংলা গঠন করবে বলে জানান বাবুল সুপ্রিয়। পাশাপাশি টালিগঞ্জের তোলাবাজি বন্ধ করতে বিজেপির বিধায়করা সচেষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *