মোটর বাইকের স্টার্ট বন্ধ করে হাঁটিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ হেমতাবাদ ব্লক তৃণমূলের

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ ফেব্রুয়ারি: মোটর বাইকের স্টার্ট বন্ধ করে হাঁটিয়ে নিয়ে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে হেমতাবাদ সদর এলাকায় ধিক্কার মিছিল করল হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস। ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখর রায়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রফুল্ল বর্মন, উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন, মৃত্যুঞ্জয় দত্ত, শাহজাহান আলি সহ শীর্ষ নেতৃত্ব।

প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার হাতে নিয়ে সুবিশাল বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে হেমতাবাদ বাজার এলাকা পরিক্রমা করে। ধিক্কার মিছিলে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের মোটরবাইক বন্ধ করে হাঁটিয়ে নিয়ে অভিনব প্রতিবাদে শামিল হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *