পরিবেশ নিয়ে মানুষকে সতর্ক করার সময় এসেছে, মন্তব্য দিলীপের

আমাদের ভারত, ৫ জুন: “দূষণমুক্ত বিশ্ব, দেশ তৈরি করতে গেলে সমস্ত মানুষকে এতে সহযোগিতা করতে হবে। প্রচন্ড তাপপ্রবাহ চলছে। আমার মনে হয় এই ব্যাপারে পরিবেশ নিয়ে মানুষকে সতর্ক করার সময় এসেছে।”

সোমবার সকালে নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “বিশ্ব পরিবেশ দিবস, আর আমরা সব থেকে বেশি ভুগছি। হিট ওয়েভ চলছে। তার ওপর পরিবেশের উপর অত্যাচার হচ্ছে। পরিবেশের ক্ষতির এটাই তার কারণ।”

দিলীপবাবু বলেন, “সারা বিশ্বে পরিবেশ রক্ষার চেষ্টা হচ্ছে। সারা দেশ চেষ্টা করছে। ভারত চেষ্টা করছে, জিরো পলিউশন এর দিকে যেতে। সমস্ত মানুষকে এতে সহযোগিতা করতে হবে। আমরা কষ্ট থেকে বাঁচার জন্য বাড়িতে এসি লাগাচ্ছি। তার জন্য আরও তাপমাত্রা বাড়ছে। এখানে এত তাপ আগে কখনো আমরা দেখিনি।

দিলীপবাবুর অভিযোগ, “যতই ভবন তৈরি হচ্ছে তার তাপে আরও গরম হয়ে যাচ্ছে পরিবেশ এবং উষ্ণতা প্রতি বছর বাড়বে। এদিকে গাছ কমে যাচ্ছে। কমপক্ষে এবার দেখতে পাচ্ছি লিচু ও অন্যান্য ফল নেই। কারণ বাগান সব শেষ হয়ে গেছে। পয়সার পিছনে ছুটতে গিয়ে কষ্ট বাড়ছে আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *