সাপের কামড় নিয়ে মানুষকে সচেতন করতে করতে রায়গঞ্জে আলিপুরদুয়ারে তিন যুবক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ ডিসেম্বর: সাপের কামড় নিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ার লক্ষ্যে সাইকেল নিয়ে আলিপুরদুয়ার থেকে মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কৌশিক দে ও তাঁর দুই সঙ্গী। গত ১০ই ডিসেম্বর তারা আলিপুরদুয়ার থেকে সাইকেলে চেপে রওনা হয়ে সোমবার রায়গঞ্জে পৌছান। আগামী ১৪ ই ডিসেম্বর মালদা পৌছাবেন। প্রায় ৪২০ কিমি পথ সাইকেল চালিয়ে তাদের এই প্রচার অভিযান চালাবেন।

তারা বিভিন্ন শহর ও গ্রামে মূলত লিফলেট বিলি করে ও হাটে বাজারে গিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। এদিন রায়গঞ্জ শহরেরও বিভিন্ন জায়গায় তারা এই সচেতনতা মূলক প্রচার চালান। মূলত গ্রামাঞ্চলে মানুষকে সাপে কামড়ালে তারা হাসপাতাল না গিয়ে স্থানীয় ওঝার কাছে যায় এবং এই কারনেই বেশীরভাগ সময়ে মানুষের মৃত্যুও হয়। এই ধারনা থেকে মানুষকে সচেতন করতে ও সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হাসপাতাল মূখী করার লক্ষ্যেই মূলত প্রচার চালচ্ছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী কৌশিক দে ও তার দুই সঙ্গী।

কৌশিকবাবু বলেন, বিভিন্ন জায়গায় এখনও মানুষকে সাপে কামড়ালে তারা হাসপাতাল না গিয়ে স্থানীয় ওঝার কাছে যায় চিকিৎসার জন্য। গ্রামাঞ্চলে এই ধারনার প্রবনতা বেশী। এর ফলে বিভিন্ন সময়ে মানুষের মৃত্যুও হয়। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তারা এই প্রচার অভিযান চালাচ্ছেন।

রায়গঞ্জের এক পশুপ্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া সাপের কামড় নিয়ে এই প্রচার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন জায়গাতেও এমন ধারনা রয়েছে। তারাও বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা মূলক প্রচার চালান। সম্প্রতি প্রশিক্ষন ছাড়াই সাপ ধরতে গিয়ে মৃত্যু হয়েছে দুই জনের। মানুষ যেন এই বিষয়ে আরও সচেতন হয়। এবং প্রশিক্ষণ ছাড়া সাপ না ধরে এবং সাপে কামড়ালে সরাসরি হাসপাতাল মূখী হওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *