জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: বুধবার বেআইনি ভাবে গাদাগাদি করে গাড়িতে গরু বহন করার অভিযোগ তুলে খড়গপুর শহরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গরু বোঝাই গাড়িটি আটকে আইআইটি ফ্লাইওভারের কাছে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। বিক্ষোভ দেখানোর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খড়গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।

স্থানীদের অভিযোগ, কেশিয়াড়ি থেকে খড়গপুরের দিকে নিয়ে আসা হচ্ছিল গরু ভর্তি গাড়িটি। স্থানীয়দের অভিযোগ, চরম অমানবিক ভাবে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা হয়েছে গরুগুলি।

