ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিএসএফের হাতে মহিলা সহ গ্রেপ্তার ৩ বাংলাদেশি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৪ জুলাই:
রাজ্যে করোনা ভাইরাসের জেরে আংশিক লকডাউন চলছে আর তারই মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে মহিলাসহ ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করলো বিএসএফ। নদিয়ার হাঁসখালি বর্ডার এলাকার ঘটনা।

ধৃতদের বিএসএফের তরফ থেকে হাঁসখালি থানার পুলিশের হাতে ধৃতদের তুলে দেওয়া হয়। হাঁসখালি থানার পুলিশ রবিবার তাদের রানাঘাট মহাকুমা আদালতে হাজির করে। অনুপ্রবেশ রুখতে দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছে বিএসএফ জওয়ানরা। ফলে সাফল্য আসছে প্রতিনিয়ত। একদিকে চোরাচালানকারী অন্যদিকে এদেশে কাজে আসা এক শ্রেণির মহিলা অনুপ্রেবেশকারী প্রায় প্রতিদিনই বিএসএফের কড়া নজরদারিতে গ্রেপ্তার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *