জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রতিবছরের মতো এবারেও সকলের মন ছুঁয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৩৩ নং ওয়ার্ডের নেতাজী ব্যায়ামাগার ক্লাবের পুজো। এই পুজো এবছর ৫২ তম বর্ষে পদার্পন করলো। এবছরের তাদের থিম ‘মুখোশ’। পুজো মণ্ডপের সামনে রয়েছে শিকল দিয়ে বাঁধা তালা। এই তালা আর শিকল বানানোর উদ্দেশ্য হল যে ভাবে মানুষ করোনার মুহূর্তে বাড়িতে আটকে ছিলেন শুধু মাত্র সেই বিষয়টিকে মাথায় রেখে নেতাজী ব্যায়ামাগার ক্লাবের নব ভাবনা। পুজোর আনন্দের পাশাপাশি করোনা বিধি মেনে চলার জন্য এই ক্লাব মাস্ক, স্যানেটাইজারের ব্যবস্থার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তাও দিচ্ছে পুজা কমিটি।

