১০ বছরে এই সরকার হুইল চেয়ারে বসে গেছে, মোদীজি এই রাজ্যকে দাঁড় করাতে পারবেন: নরোত্তম মিশ্র

সাথী দাস, পুরুলিয়া, ১৩ মার্চ: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগাকে ফের কটাক্ষ করলেন কেন্দ্রীয় বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। আজ পুরুলিয়ায় একটি সাংগঠনিক সভা শেষে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে ১৫ তারিখ থেকে তৃণমূল সুপ্রিমোর নির্বাচনী সভা করার সিদ্ধান্ত করে রীতিমতো বিদ্রুপ করেন তিনি। তিনি কটাক্ষ করে বলেন, “সেরকম গুরুতর আহত হলে এত তাড়াতাড়ি কি করে সুস্থ হয়ে জেলায় জেলায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?” তৃণমূল নেত্রীর হুইল চেয়ারে বসে প্রচার করার সিদ্ধান্তকে প্রহসন বলে তিনি জানান, “শুধু মমতাজি নয়, গত ১০ বছরে এই সরকার হুইল চেয়ারে বসে গেছে। মোদীজি এই রাজ্যকে দাঁড় করাতে পারবেন।” কেন্দ্রীয় বিজেপি নেতা নরোত্তম মিশ্র তৃণমূল নেত্রীর সুস্থতা কামনা করে বলেন, “এটাকে রাজনৈতিক স্বার্থে সহানুভূতি নেওয়ার চেষ্টা করা উচিত নয়।”

কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পরিচালনায় যেদিন থেকে নির্বাচন আচরণ বিধি লাগু হয়েছে সেদিন থেকে বিজেপি কর্মীদের হত্যা কমে গিয়েছে। অথচ, এর আগে পঞ্চায়েত নির্বাচনে তা ছিল না। তাই ওই সময় ১৩৪ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়। তাই, বিজেপি কর্মীদের মৃত্যুর জন্য তৃণমূল দায়ী।” পুরুলিয়া শহরের ‘আকাশ গঙ্গা’ হোটেলে আয়োজিত ওই সাংগঠনিক সভায় কেন্দ্রীয় ওই নেতা ছাড়াও ছিলেন জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, প্রবীণ নেতা বিপি সিং, পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি, জেলা পর্যবেক্ষক বিবেকানন্দ ভট্টাচার্য ও জেলা নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *