সাথী দাস, পুরুলিয়া, ১৩ মার্চ: “মমতা দিদি নাটক করছেন। নিজের দোষেই আহত হয়েছেন তিনি। পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা মনোজ তেওয়ারি। আজ পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী পার্শী মুর্মুর সমর্থনে বরাবাজারে নির্বাচনী প্রচারে আসেন ক্রিকেটার মনোজ তেওয়ারি। সেখানেই এই মন্তব্য করেন মনোজ।

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই ইন্দটাড় ময়দানে হেলিকপ্টারে করে নামেন তিনি। পরে ওই এলাকা থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে রোড শো’তে অংশ নিয়ে বরাবাজার ব্লক সদর পরিক্রমা করেন। তবে আবহাওয়া খারাপ থাকায় মিছিলে তেমন লোকজন দেখা যায়নি।

