“তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে জেলায় জেলায় আন্দোলন হবে”, বললেন রাজু বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, ২১ জুন, বর্ধমান: রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস চলছে। তাই বিজেপি আর চুপ করে বসে থাকবে না। করোনা পরিস্থিতির কারণে তারা এতদিন চুপ করে বসেছিল। ২৩ জুনের পর থেকে রাজ্যজুড়ে বিজেপি আন্দোলনে নামছে। বর্ধমানে এসে এদিন এই বার্তা দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

সোমবার বিজেপির দলীয় কার্যালয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস শুরু হয়েছে। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাস আরও বেড়েছে। বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে। তাদের বিনা কারণে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে। মহিলারা আক্রান্ত হচ্ছেন এমনকি ছোট ছোট শিশুরাও ছাড় পাচ্ছে না। তিনি আরও অভিযোগ করে বলেন, তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষজনকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর ব্যাখ্যা
বাংলার মানুষ এই সন্ত্রাস হিংসা পছন্দ করে না তাই আজ বাংলার মানুষ ব্যথিত। রাজ্যজুড়ে সন্ত্রাস চললেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না তাই তারা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন তারা, হাইকোর্টে গেছেন। হাইকোর্টের হিউম্যান রাইটস কমিশন বিষয়টি দেখে রিপোর্ট জমা দিতে বলেছে। রাজু বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ করে বলেন, এখানে গণতন্ত্র নেই গুন্ডারাজ চলছে তাই তারা চুপ করে বসে থাকবে না। ২৩ জুনের পর রাজ্যজুড়ে আন্দোলন শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *