দেহের টুকরো টুকরো অংশ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাঁচড়াপাড়ায়

প্রতীতি ঘোষ, কলকাতা, ৫ জুলাই: মৃত দেহের খন্ড বিখন্ডিত অংশ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কাঁচড়া পাড়া এলাকায়। সোমবার সন্ধ্যেয় কাঁচরাপাড়া সিটি বাজার সাউথ কলোনি রেল কোয়ার্টারের ড্রেন থেকে টুকরো টুকরো দেহাংশ উদ্ধার করল পুলিশ। দুটো পা দুটো হাত উদ্ধার হলেও পাওয়া যায়নি মাথা ও দেহের বাকি অংশ।

সকাল থেকেই বেশ গভীর ওই ড্রেন থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। কিন্তু বিকেল বেলা ড্রেনের জল কিছুটা কমতেই স্থানীয় বাসিন্দারা ড্রেনের ভেতরে মানুষের পা ভেসে উঠতে দেখেন। এরপর বীজপুর থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীজপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুরো ড্রেনটি তল্লাশি করে মৃত দেহের দুটি পা ও হাত উদ্ধার হয়। কিভাবে এত নৃশংস ভাবে খুন করা হল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন রানাঘাটের ধানতলায় স্কুলে যাওয়ার পথে দুই কিশোর কিশোরীর শারীরিক সম্পর্ক, সন্তান প্রসবের পর পলাতক কিশোর

এদিন তদন্তে আসা পুলিশ আধিকারিক জানান, “আমরা তল্লাশি চালাচ্ছি যাতে মৃত দেহের বাকি অংশ গুলিও উদ্ধার করা যায়। তবে এখন মৃতদেহ সম্পর্কে কিছু বলা সম্ভব না। আমরা তদন্ত করে দেখছি যে আশপাশের কোনও ব্যক্তি নিখোঁজ আছে কি না।” এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *