আমাদের ভারত ভারত, ৫ জুলাই:জম্মুতে ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে ড্রোন হামলায় আরডিএক্স এবং নাইট্রেটের মতো বিস্ফোরক পদার্থের একটি ককটেল ব্যবহার করা হয়েছিল বলে জানালেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এর থেকেই এই ঘটনায় পাকিস্তানের হাত থাকার অনুমান দৃঢ় হচ্ছে।
ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টে বলা হয়েছে, জম্মুর বিমানঘাঁটিতে নিক্ষেপ করা বিস্ফোরক ডিভাইসে আরডিএক্স এবং নাইট্রেটের ব্যবহার করা হয়েছে। আর আরডিএক্স ভারতে পাওয়া যায় না। তাই এক্ষেত্রে পাকিস্তান যোগের ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ এই আক্রমণে পাকিস্তানের ভূমিকার কথা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
এই আইইডি আকারে বড় ছিল, এদের বড় কোনো ক্ষতির লক্ষ্য নির্দিষ্ট করাছিল বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এই ঘটনায় একটি জিপিএস ড্রোন যাকে সন্দেহ করা হয় সেটি মেড ইন চায়না পণ্য হিসেবে তা ব্যবহার করা হয়।
এই মামলার তদন্ত করছে এনআইএ। এইড্রোন হামলার প্রেক্ষিতে জম্মুতে সুরক্ষা সংস্থাগুলি ইতিমধ্যে বিমান ঘঁটিতে একটি অ্যান্ড্রয়েড সিস্টেম স্থাপন করেছে। এয়ার চিফ মার্শল আরকেএস বাহাদুরিয়া বলেছেন, জম্মু বিমানঘাঁটিতে ড্রোন হামলার মাধ্যমে দেশের মূল সামরিক সম্পদ টার্গেট করা হয়েছিল।
বিমানবাহিনীর প্রধান বলেছেন যে হামলার বিষয়ে তদন্ত চলছে। তদন্তের অনুসন্ধানের ভিত্তিতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলার পেছনে রয়েছে।

