চাকরি প্রার্থী যুবকের গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ফুলিয়ার কালীপুরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ জানুয়ারি: এক চাকরি প্রার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর ঘটনায় তীব্র চাঞ্চল্য। দোতালার ঘরের ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম কৌশিক পাল, বয়স আনুমানিক ২২ বছর। বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার কালীপুরে।

স্থানীয় সূত্রে খবর, কৌশিক ও তার মা বাড়িতে একাই থাকতেন। কৌশিক কলেজের পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলেন, তবে মাঝে মধ্যেই মনমরা হয়ে থাকতো কৌশিক। গতকাল রাতে মায়ের করা খাবার খেয়ে ঘরে শুতে যায় কৌশিক, রাতে হঠাৎই কৌশিককে ডাকতে যায় তার মা। সাড়া শব্দ না পাওয়াতে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙ্গে ঢুকে দেখে, কৌশিক গলায় দড়ি দিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে ঘরের ভেতর থেকে কৌশিকের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা কৌশিককে মৃত বলে ঘোষণা করেন। আজ মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

তবে কৌশিকের আত্মঘাতীর কারণ নিয়ে প্রতিবেশীদের প্রশ্ন করলে তারা রীতিমতো হতবাক। তবে কি কলেজের পড়াশোনা শেষ করে চাকরি না পাওয়ার কারণে কৌশিক আত্মহত্যার রাস্তা বেছে নিল, নাকি তার আত্মঘাতীর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য! তবে পুলিশ এই নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *