গোপীবল্লভপুরে রাস্তায় হারানো কাজপত্র ফিরে পেলেন যুবক

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৪ জুলাই:
বুধবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে একটি ফেসবুক গ্রুপের সদস্য সৌভিক জানা রাস্তায় কিছু জরুরি কাগজপত্র কুড়িয়ে পান। বিষয়টি তিনি তাদের সুবর্ণ রৈখিক ফেসবুক গ্রুপকে জানান এবং কিছুক্ষণের মধ্যে তিনি সেগুলি স্থানীয় সিধু-কানু-বীরসা সেতুর কাছে এসে গ্রপের পরিচালকদের হাতে তুলে দেন।

এরপর তারা লক্ষ্য করেন কাগজপত্রের মালিক গোপীবল্লভপুর থানার হাতিমারা গ্রামের বাসিন্দা করুনাকরণ মুরমু এবং তার ফোন নম্বরও রয়েছে। ফোনে করুনাকরণ মুরমুর সাথে গ্রুপের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ফোন পেয়ে তপসিয়া আসেন বছর ২৩-এর ওই যুবক। সেখানেই তাঁর হাতে ওই কাগজপত্র তুলে দেওয়া হয়েছে বলে গ্রুপের সদস্যরা জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *