শান্তিপূর্ণ ভাবে চলছে ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ, তৎপর প্রশাসন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক জুড়ে ঘাটাল, দাসপুর ১, দাসপুর ২ চন্দ্রকোনা ১, চন্দ্রকোনা ২ এ গতকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দেওয়ার কাজ। তাই আজ ঘাটাল মহকুমা শাসকের অফিসে অতিরিক্ত পুলিশ সুপার সহ ঘাটাল মহকুমা শাসকের উপস্থিতিতে এক প্রশাসনিক বৈঠক হয়। বৈঠক শেষে মহকুমা শাসক জানান, চলছে বিভিন্ন ব্লকে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। শান্তিপূর্ণভাবে কাজ চলছে। সমস্ত দিক থেকে প্রশাসন তৎপর, যাতে কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। গত কালও বেশ কিছু ব্লকে জমা পড়েছে মনোনয়ন পত্র। আজও বিভিন্ন জায়গায় মনোনয়ন পত্র জমা নেওয়ার কাজ চলছে। বিকেল তিনটে পর্যন্ত প্রতিদিন কাজ হবে।

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ত্রিস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা, যাতে কোনো খামতি না থাকে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি ঘাটাল মহকুমার পাঁচটি ব্লক অফিস পরিদর্শন করে আশাবাদী নিরপত্তার দিক থেকে সবকিছু ঠিকঠাক আছে। তাতে করে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। যথেষ্ট তৎপর প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *