আমাদের ভারত, হাওড়া, ৪ জুন: উলুবেড়িয়া আদালতের বিচারক, আইনজীবী ও তাদের পরিবারের সদস্য এবং আদালতের বিভিন্ন কাজে যুক্ত কর্মীদের ভ্যাকসিন দেওয়া হল শুক্রবার। উলুবেড়িয়া আদালতের সিভিল এবং ক্রিমিনাল বার এ্যাসোসিয়েশনের উদ্যেগে এদিন আদালতের বার লাইব্রেরিতে এই ভ্যাকসিন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বার এ্যাসোসিয়েশন সূত্রে খবর, কোভিড প্রটোকল মেনে এদিন ৪০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। অন্যদিকে ভ্যাকসিন নিয়ে খুশি আইনজীবীরা। তাদের মতে ভ্যাকসিন নেওয়ায় নিজেকে অনেকটা সুরক্ষিত মনে হচ্ছে।

