গতকাল ট্রেলার হয়েছে জলপাইগুড়িতে, আগামীতে পুরো সিনেমা হবে, দাবি জেলা বিজেপি নেতৃত্বের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ সেপ্টেম্বর: গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জলপাইগুড়িতে পদযাত্রা হয়েছে। চোর ধরো, জেল ভরো স্লোগানকে সামনে রেখে গতকালের মিছিলকে ট্রেলারের সঙ্গে তুলনা করলেন বিজেপির জেলা নেতৃত্ব। তাদের বক্তব্য, গতকাল ট্রেলার হয়েছে জলপাইগুড়িতে, আগামীতে পুরো সিনেমা হবে নবান্ন অভিযানকে কেন্দ্র করে, দাবি জলপাইগুড়ি জেলা বিজেপির।

গতকাল জলপাইগুড়ি শহরের মাদ্রাসা মাঠে কয়েক হাজার বিজেপি কর্মী নিয়ে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানকে সামনে রেখে সভা। প্রচুর মানুষের সমাগম হয়েছিলেন। সেটাকে সিনেমার ট্রেলার বলে দাবি করছেন জলপাইগুড়ি জেলা বিজেপি।
১৩ সেপ্টেম্বর কলকাতায় ‘চোরেদের রানীকে নবান্ন থেকে টেনে নামাতেই এই অভিযান কর্মসূচি’ বলে দাবি বিজেপির। শনিবার জলপাইগুড়ি ডিবিসি রোডে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী। জেলা সভাপতির সঙ্গে ছিলেন বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ, যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। জেলা সভাপতি বাপী বলেন, “তৃণমূলের সব নেতা মন্ত্রীর পাহাড় সমান দুর্নীতি। এর প্রতিবাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেই মিছিলে রাজ্যের সব জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ যাবেন। নবান্নের ১৪তলার চোরেদের রানীকে কেটে নামানোর ডাক দেওয়া হয়েছে। তৃণমূল নেতারা কাটমানি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের সঙ্গে যুক্ত। কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে। গতকাল সিনেমার ট্রেলার দেখালাম আগামীতে পুরো সিনেমা দেখানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *