ঘাটালে সাফাই অভিযানে হাত লাগালেন মহকুমাশাসক

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: গ্লাভস হাতে কোদাল ধরে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস মিশন নির্মল বাংলার প্রচারে নেমে নর্দমা থেকে নোংরা তোলার কাজ করলেন৷ পরিছন্নতা কর্মসূচিতে যোগ দিয়ে স্প্রে মেশিন নিয়ে সকাল থেকে ঘুরে বেড়ালেন রামজীবনপুর পৌরসভা এলাকায়৷ সঙ্গে ছিলেন পৌরসভার চেয়ারপার্সন নির্মল চৌধুরী সহ একাধিক আধিকারিক, পৌরসভার সাফাই বিভাগের এবং স্বাস্থ্য দফতরের কর্মীরা৷ দোকান ও বাড়ির সামনে খোলা জায়গায় যত্রতত্র আবর্জনার স্তুপ দেখে ব্যবসায়ীদের কড়া ধমক দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের ডেকে সচেতন করেন মহকুমা শাসক। নিজে কোদাল ধরে পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে ড্রেন ও রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *