মোগলমারি বৌদ্ধবিহারের জমি সমস্যার সমাধান

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: দাঁতনের দেড় হাজার বছরের প্রাচীন মোঘলমারি বৌদ্ধবিহারের  জমি সংক্রান্ত কাগজপত্র মোগলমারি উন্নয়ন বোর্ডের হাতে তুলে দেওয়া হল। মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলাশাসক(ভূমি) সুমন সৌরভ মহান্তি এবং জেলাশাসক রশ্মি কমল  জমির মালিকানা সংক্রান্ত দলিল দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেন।

জেলাশাসক জানান, মোঘলমারি বৌদ্ধবিহার সংলগ্ন এলাকার তিন একর পরিমাণ জমির মালিকানা সংক্রান্ত কিছু সমস্যা থাকায় সেখানে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছিল। সেই জমির দলিলপত্র সংশোধন করে  প্রশাসনের মনোনীত নির্দিষ্ট কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, দাঁতনের আরো কয়েকটি পর্যটন কেন্দ্রকে এক ছাতার তলায় এনে একটি সার্কিট ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *