মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে থাকা জেলার ষোলো জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা নিমতৌড়িতে

জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ জুন: বুধবার নিমতৌড়িতে জেলা প্রশাসনের সভাকক্ষে মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে থাকা এই জেলার মোট ষোলো জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পূর্ব মেদিনীপুর সার্কেলের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ব্যাঙ্কের পক্ষ থেকে তাদের হাতে স্মারক, সার্টিফিকেট ও সামান্য উপহার তুলে দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পূর্ব মেদিনীপুর জেলার সার্কেল হেড রঞ্জিত সিং সহ অন্য বিশিষ্ট জনেরা।

ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহী করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বলে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *