করোনা বিধি ভাঙার দৃশ্য পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১৫ জুলাই: করোনার দ্বিতীয় ঢেউ কিছুটা শিথিল হতেই বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে কেনাকাটা পুরুলিয়া জেলার দৈনিক সবজি বাজারগুলিতে। গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে টিকা কেন্দ্রেও। সামাজিক দূরত্বের বালাই নেই।

ধীরে ধীরে করোনার প্রকোপ কমছে, শিথিল হচ্ছে জনজীবন। যদিও এখনও করোনা মুক্ত হয়নি রাজ্য। এদিকে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ঠিক সেই সময় পুরুলিয়া জেলায় একটা গা ছাড়া ভাব দেখা গিয়েছে। সচেতনতার অভাব ফুটে উঠছে যেন। দৈনিক সবজি বাজারে ক্রেতা ও বিক্রেতাদের অনেকের মুখে দেখা গেল না মাস্ক। তাঁদের অধিকাংশই নানা অজুহাত দেখিয়ে দিব্যি বেচাকেনা চালিয়ে গেলেন। ঝুঁকি নিয়েই চলছে বাজারে নিত্য কাজকর্ম। পুরুলিয়া শহরের টিকা গ্রহণ কেন্দ্রগুলোতে দেখা গিয়েছে লম্বা লাইন আর গাদাগাদি করে জমায়েত। টিকা নিতে আসা মানুষকে মাস্ক ছাড়াই খোস গল্পে মজে থাকতে দেখা গিয়েছে। হেল দোল নেই কারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *