শুরু হল উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ মার্চ: শুক্রবার থেকে শুরু হয়ে গেল উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভার প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। জেলার রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করার জন্য কার্যালয় খুলেছে নির্বাচন কমিশন। প্রথম দিনেই এসইউসিআইয়ের ছয় প্রার্থী ও বেশকিছু নির্দল প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছে জেলা নির্বাচন আধিকারিক। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা রিটার্নিং অফিসারের দপ্তর ব্যাপক পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়।

আগামী ২২ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার ৯টি বিধানসভা আসনের ভোট গ্রহণ। জেলার রায়গঞ্জ
কর্ণজোড়ায় জেলাশাসকের দপ্তরে রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ, কালিয়াগঞ্জ ও ইটাহার বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। অপরদিকে ইসলামপুর মহকুমাশাসকের দপ্তরে চোপড়া, চাকুলিয়া, গোয়ালপোখর এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করার ব্যাবস্থা করেছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *